নগরীতে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ...
নগরীর সোবহানীঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ১০টার...
ছবি সংগৃহীত
নগরীর কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি কাস্টঘর সুইপার কলোনির বাসিন্দা এবং দুই ছেলে ও দুই মেয়ের জনক।
স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে কাস্টঘর এলাকায় গোপনে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক যুবক। বিষয়টি দেখতে পেয়ে হৃদয় বাঁধা দেন। এতে ক্ষেপে যান আমিন।
এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আমিন ফোনে আরও কয়েকজন যুবককে ডেকে আনেন। পরে হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। ছুরিকাঘাতে ঘটনাস্থলে মারা যান হৃদয়।
হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজনও জানান, স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে হৃদয়কে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আমিনসহ কয়েকজন মিলে এই হত্যাকান্ড ঘটিয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ছবি তোলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীর সোবহানীঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ১০টার...
সিলেটের গোয়াইনঘাটে বহুল আলোচিত যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আমিন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর)...
নগরীর কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।...
কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯৬০ কেজি সালফার টুকরাভর্তি একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাকির আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময়...
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...