ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন মুশফিক

post-title

ছবি সংগৃহিত

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ২১ বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া এই অভিজ্ঞ ক্রিকেটার এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাচ্ছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলবেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে মুশফিকের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দীর্ঘ ২১ বছরের বেশি সময় পর একই দলের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।

এ পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাট করে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। টেস্টে তাঁর নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান ও সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্বও তাঁর।

এসএ/সিলেট