কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের বার্ষিক-ক্রিড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ

post-title

ছবি সংগৃহিত

কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে দীর্ঘ প্রতিযোগীতা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়।

পুরুষ্কার বিতরণ অনুষ্টানে কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের প্রধান শিক্ষক শাহিন আহমদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ আলম ও হাজিরা সুলতানা পপির যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন একই কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নুরজাহান বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক ইয়াহিয়া, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওয়ারিসা সোহা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবু মিলন সানী। এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুজিনা খাতুন। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

এসএ/সিলেট