সাবেক কাউন্সিলর ফারুক আহমেদের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক

post-title

ছবি সংগৃহিত

সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর,  সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মো. ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এক শোকবার্তায় সিসিক প্রশাসক বলেন, হাজী মো. ফারুক আহমেদের মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ জনপ্রতিনিধি ও সমাজসেবককে হারালাম। তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। বাদ আছর মাছিমপুর সিএন্ডবি জামে মসজিদে মরুহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নামাজে অংশগ্রহণ করেন এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 

এসএ/সিলেট