সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল...
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক...
ছবি সংগৃহিত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। তাঁকে হাতকড়া পরিয়ে আনা হবে, নতুবা কড়া নজরদারিতে দেশে আনা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (শেখ হাসিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে “শেখ আসবে না”। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দেশে আনা হবে, না হয় কড়া নজরদারিতে।’
শেখ হাসিনাকে নিয়ে ভারতও অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে কী করা হবে, তা নিয়ে ভারতও সমস্যায় রয়েছে। তাঁকে সেখানে রাখার কারণে অপ্রয়োজনীয় নানা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। ভারতও এ নিয়ে চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করছে।
পরিস্থিতি বোঝাতে একটি উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, তিনি সেখানে এমন আচরণ করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন যে তাঁকে বের করাও যাচ্ছে না, আবার তাঁর আচরণ সহ্য করাও কঠিন হয়ে পড়ছে, তখন সেটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে।
এসএ/সিলেট
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক...
সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই দেশে প্রথমবারের মতো তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান...
তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোয় বছরওয়ারি মজুরি বৃদ্ধির হার ১১ দশমিক ২৫...
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯...
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) রাজধানীর...