গোলাপগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে আ.লীগ নেতা জিল্লুর রহমান গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহিত

সিলেটের গোলাপগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌঘরি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী।

পুলিশ জানায়, জিল্লুর রহমান গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এজাহারে তার নাম রয়েছে। ওই মামলায় সন্দিগ্ধ অভিযুক্ত হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জিল্লুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট