কানাইঘাটে কৃষি অফিসের উদ্যেগে কৃষকদের...
কানাইঘাট কৃষি অফিসের উদ্যেগে ফ্রিপ প্রকল্পের আওতায় প্রণোদনার মাধ্যমে কৃষকদের কৃষি কাজে ব্যবহৃত ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার...
ছবি সংগৃহিত
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, হাজী ফারুক আহমেদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, হাজী ফারুক আহমেদের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে আমি একজন সহযোদ্ধা ও অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালাম।
শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করুন-আমিন।
এসএ/সিলেট
কানাইঘাট কৃষি অফিসের উদ্যেগে ফ্রিপ প্রকল্পের আওতায় প্রণোদনার মাধ্যমে কৃষকদের কৃষি কাজে ব্যবহৃত ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার...
সিলেট নগর ও আশপাশের এলাকায় ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয়...
সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মো. ফারুক আহমেদের...
সিলেটের গোলাপগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে...
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ...