কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

post-title

ছবি সংগৃহিত

সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে ফয়জুল হক (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের সামনে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়জুল হক সাঁতরে সুরমা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ ফয়জুল হকের বাড়ি কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী গ্রামে।

এদিকে, তাঁকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একটি দল। উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।

এসএ/সিলেট