ওসমানী বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫...
ছবি সংগৃহিত
সিলেটের জৈন্তাপুরে প্রাচীন জৈন্তিয়া রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদ্যোগ নিচ্ছে সরকার। ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি উপজেলা সদরে একটি আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন পরিদর্শনে যাওয়া দুই মন্ত্রী।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনকালে তাঁরা এসব কথা বলেন। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
পরিদর্শনকালে মন্ত্রীরা প্রাচীন জৈন্তিয়া রাজ্যের রাজধানী নিজপাট নগরীতে অবস্থিত ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ি (বিচারালয়), জৈন্তা রাজবাড়ি, সারিঘাটে মহাসড়কের মাঝখানে অবস্থিত রাজার পান্থশালা এবং রাজা বিজয় সিংহের সমাধিসৌধ ঘুরে দেখেন। এ সময় স্থাপনাগুলোর ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ঐতিহাসিক জৈন্তিয়া রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেশের অমূল্য সম্পদ। প্রাচীন রাজধানী নিজপাট নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব নিদর্শন সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি জৈন্তাপুর সদরে একটি আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জৈন্তিয়ার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের কাছেও অঞ্চলটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
তিনি আরও বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। পর্যটন খাতের বিকাশেও এসব ঐতিহাসিক স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের ধারক জৈন্তিয়া রাজ্যের পুরাকীর্তিগুলো সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম নিজেদের শেকড় ও অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দ্রুত এসব প্রাচীন নিদর্শন সংস্কার ও সংরক্ষণের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।
ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পাশাপাশি দুই মন্ত্রী পৃথক এসএমভিটি লেনসহ সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান এবং জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের উদ্দেশ্যে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে জৈন্তাপুর ত্যাগ করেন।
এসএ/সিলেট
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫...
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে মানব পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়...
সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে ফয়জুল হক (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একটি...
সিলেটের জৈন্তাপুরে প্রাচীন জৈন্তিয়া রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদ্যোগ নিচ্ছে সরকার। ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও...