কানাইঘাটে কৃষি অফিসের উদ্যেগে কৃষকদের...
কানাইঘাট কৃষি অফিসের উদ্যেগে ফ্রিপ প্রকল্পের আওতায় প্রণোদনার মাধ্যমে কৃষকদের কৃষি কাজে ব্যবহৃত ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার...
ছবি সংগৃহিত
সিলেটের কোম্পানীগঞ্জে ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. মোক্তার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে তার এক সহযোগী পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এসআরবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার বরম সিদ্দিরপুর এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হয়।
আটক মোক্তার হোসেন ওই এলাকার মোশাহিদ আহমদের ছেলে।
এসআরবি জানায়, অভিযানে মোক্তারের হেফাজত থেকে ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার টাকা মূল্যমানের ৯৪টি এবং ৫০০ টাকা মূল্যমানের ৯৫টি জাল নোট রয়েছে।
অভিযানকালে মোক্তারের অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে মোক্তার তার সহযোগীদের নিয়ে জাল নোটের লেনদেন এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি।
এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আটক মোক্তারকে উদ্ধার করা জাল নোটসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসএ/সিলেট
কানাইঘাট কৃষি অফিসের উদ্যেগে ফ্রিপ প্রকল্পের আওতায় প্রণোদনার মাধ্যমে কৃষকদের কৃষি কাজে ব্যবহৃত ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার...
সিলেট নগর ও আশপাশের এলাকায় ২৫ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয়...
সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মো. ফারুক আহমেদের...
সিলেটের গোলাপগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে...
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ...