ওসমানী বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫...
ছবি সংগৃহিত
মোগলাবাজারে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ৭ জন গ্রেফতার
সিলেটের মোগলাবাজারে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি নোহা গাড়ি ও আগুনে পোড়ানো টায়ার উদ্ধার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মোগলাবাজার থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের প্যারাইচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদ রহমানের নির্দেশনায় তারা একটি নোহা গাড়ি ও মোটরসাইকেলযোগে সেখানে এসে পাকা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭ নম্বরের একটি নোহা গাড়ি ও আগুনে পোড়ানো টায়ার জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপীনগর গ্রামের মৃত খলিলুর রহমান মোড়লের ছেলে সেলিম আহমেদ (৩১), সিলেটের কোতোয়ালী মডেল থানার মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে লিটন আহমেদ (৩৩), শাহপরাণ থানার দলইপাড়ার (সুলতান মিয়ার বাড়ির পাশে) আবদুল হালিমের ছেলে মো. তাজুল ইসলাম (৩৭), কোতোয়ালী মডেল থানার শেখঘাট কলাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আশিক আহমদ (২৮), একই থানার ঘাসিটুলা লামাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮), তালতলা মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন (২২) এবং তালতলা নীলিমা-৮ নম্বর বাসার বাবুল মিয়ার ছেলে বাদল আহমদ (২৫)। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫...
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে মানব পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়...
সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে ফয়জুল হক (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একটি...
সিলেটের জৈন্তাপুরে প্রাচীন জৈন্তিয়া রাজ্যের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদ্যোগ নিচ্ছে সরকার। ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও...