শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন,...
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তিনি দ্রুত দেশে ফিরে আসুন-এটাই তাঁরা চান। ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা কেন বলা...
ছবি সংগৃহিত
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে। কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহনসংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
তিনি বলেন, কলেজটি প্রতিষ্ঠার সময় একপর্যায়ে এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। তবে যে অবকাঠামো ও জায়গায় কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য পূরণে পুরোপুরি সহায়ক নয়। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। সবার চূড়ান্ত লক্ষ্য হলো, একদিন প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।
এসএ/সিলেট
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তিনি দ্রুত দেশে ফিরে আসুন-এটাই তাঁরা চান। ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা কেন বলা...
সিলেটে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ ব্যক্তি ও যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি...
নগরীর কাষ্টঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের...
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি...