ছড়ারপাড় থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রেহান গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে রেহান আহম্মেদ সাব্বির নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ছড়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেহান ওই এলাকার আবুল লেইছের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি রেহান আহম্মেদ সাব্বির। এ ছাড়া সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) যাচাই করে একই থানায় তার বিরুদ্ধে পেনাল কোডে দায়ের করা আরও একটি মামলার তথ্য পাওয়া গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, গ্রেফতার রেহান আহম্মেদ সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট