শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন,...
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তিনি দ্রুত দেশে ফিরে আসুন-এটাই তাঁরা চান। ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা কেন বলা...
ছবি সংগৃহিত
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিছানাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালান। এ সময় ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকোলেট, প্রসাধনসামগ্রী, জুস, বিস্কুট, ফেনসিডিল ও ট্রলি জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুনও জব্দ করা হয়েছে।
জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বিজিবি-১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর ও কানাইঘাটের সুরইঘাট বিওপির সদস্যরা বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কম্বল ও জিরা জব্দ করেছেন। এসব পণ্যের সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।
বিজিবি-১৯ জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় ব্যাটালিয়নের অধিনায়ক জানান, দেশ ও জাতির কল্যাণে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তিনি দ্রুত দেশে ফিরে আসুন-এটাই তাঁরা চান। ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা কেন বলা...
সিলেটে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ ব্যক্তি ও যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি...
নগরীর কাষ্টঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের...
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি...