বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন
ছবি সংগৃহীত
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব এবং তাদের চাওয়া-পাওয়া পূরণ করাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য।
প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। তিনি বলেন, দক্ষিণ সুরমা কলেজে শুধু মসজিদ নয়, বিরাজমান সমস্যাবলী চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করা হবে।
তিনি রবিবার (২২ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজে ৩ তলা ভিত বিশিষ্ট মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ ময়নুল হক এর উপস্থাপনায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম, মসজিদ কমিটির আহবায়ক ও মোতাওয়াল্লী মোঃ মুহিবুর রহমান, মোঃ মতিউর রহমান, ব্যাবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ আশরাফুল হক, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাহেনা হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সালমা ইয়াসমিন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, পাপড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন।
এ সময়ে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ।
এসএ/সিলেট
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা...
নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন...
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত...