বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে...
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
ছবি সংগৃহীত
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘Celebrating Learning Through Play (LEGO) Project’-এর আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; প্রয়োজন আনন্দময় শিক্ষার পরিবেশ, সৃজনশীলতা, খেলাধুলা এবং পরিবারের ভালোবাসা ও সহযোগিতা। খেলাধুলার মাধ্যমে শিশুরা আনন্দের সঙ্গে শেখার পাশাপাশি চিন্তাভাবনা, যোগাযোগ, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারে।
তিনি বলেন, বিশেষ করে দুর্যোগ ও মানবিক সংকটের সময় শিশুরা নানা ধরনের মানসিক চাপ ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এ অবস্থায় তাদের স্বাভাবিক বিকাশ, মানসিক সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সবার দায়িত্ব।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলায় ‘Celebrating Learning Through Play (LEGO)’ প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য খেলাধুলাভিত্তিক আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করা। পাশাপাশি শিশুদের সৃজনশীলতা, যোগাযোগ, আত্মবিশ্বাস, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো।
শিশুদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে চেয়ারম্যান বলেন, সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানো, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, খেলাধুলায় অংশ নেওয়া এবং ভালো কাজে উৎসাহিত করা তাদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কর্মশালা শিশুদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সচেতনতা তৈরিতে সহায়ক হবে।
এ ধরনের মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়নে ডেনিশ রেড ক্রসকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেন।
কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তা, ডেনিশ রেড ক্রসের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা...
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা...
নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন...
সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও...
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত...