থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় ২ কোটি টাকা অনুদান পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট

post-title

ছবি সংগৃহীত

থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটকে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন রাজিয়া ইয়াকুব। তাঁর দেওয়া এ অনুদান ‘রেড ক্রিসেন্ট রাজিয়া ইয়াকুব থ্যালাসেমিয়া প্রজেক্ট’-এর মাধ্যমে ব্যয় করা হবে।

শনিবার (২১ নভেম্বর) সকালে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।

অনুষ্ঠানে তিনি বলেন, নিঃসন্দেহে যাঁরা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান, তাঁরাই প্রকৃত মহৎ মানুষ। অন্যের দুঃখ-কষ্ট লাঘব করার মধ্যেই মানবজীবনের প্রকৃত সার্থকতা নিহিত। রাজিয়া ইয়াকুব এমনই একজন মহান মানুষ, যিনি সমাজের মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন। রেড ক্রিসেন্টের প্রতি তাঁর এই ভালোবাসা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, সিলেট ইউনিটের কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, অনুদানদাতা রাজিয়া ইয়াকুব, রজিনা রহমান, কবির ইয়াকুব, শাহীন ইয়াকুব এবং পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার চৌধুরী সফি মোহাম্মদ প্রমুখ।

এসএ/সিলেট