গোয়াইনঘাটে পুলিশের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে দুলাল আহমেদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বড়নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুলাল আহমেদ গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলায় দুলাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট