বাণিজ্যমন্ত্রীকে সিলেট মহানগর...
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির...
সিলেটের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
ছবি সংগৃহীত
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ গ্রহণ করায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেট বিভাগের দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন একটি যুগান্তকারী পদক্ষেপ। এ প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগের ব্যাপক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
নেতৃবৃন্দ বলেন, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণের উদ্যোগ স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। অন্যদিকে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ যাত্রীসাধারণের দুর্ভোগ কমানোর পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে।
তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমুখী উদ্যোগ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের আন্তরিক প্রচেষ্টা সিলেটের উন্নয়নকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আমরা আশাবাদী। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর এ উদ্যোগ সিলেটবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে।
এসএ/সিলেট
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির...
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে...
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে সিলেটের তরুণদের অংশগ্রহণ কমে গেলে ভবিষ্যতে এ অঞ্চল নেতৃত্বশূন্য হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের...
নগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজার...