বাণিজ্যমন্ত্রীকে সিলেট মহানগর...
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির...
বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীতে সাধারণত ২০ থেকে ২৫ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। কিন্তু এলাকাবাসীর অনুরোধে বিলপাড় সড়ক মাত্র ১০ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হচ্ছে। সড়ক প্রশস্তকরণের জন্য উভয় পাশে জায়গা ছেড়ে না দিয়ে এলাকাবাসী নিজেরাই নিজেদের ক্ষতি করছেন।
তিনি বলেন, ১০ ফুট প্রশস্ত সড়কের পাশে কোনোভাবেই দুই তলার বেশি উঁচু ভবন নির্মাণের অনুমোদন দেওয়া সম্ভব হবে না। অথচ সড়ক ও ড্রেন ২০ ফুট প্রশস্ত করা গেলে এলাকাবাসীর সুউচ্চ ভবন নির্মাণের সুযোগ তৈরি হতো। তাই এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে সড়ক প্রশস্তকরণে সহযোগিতা করা প্রয়োজন। তিনি প্রশ্ন রেখে বলেন, দুই তলা বেশি, নাকি ২০ তলা বেশি?
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর বিলপাড় এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, সড়ক প্রশস্ত হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়ে না, বরং এলাকার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধাও বৃদ্ধি পায়। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকাবাসীকে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে এগিয়ে আসতে হবে।
এর আগে দুপুরে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ আবাসিক এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির...
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে...
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে সিলেটের তরুণদের অংশগ্রহণ কমে গেলে ভবিষ্যতে এ অঞ্চল নেতৃত্বশূন্য হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের...
নগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজার...