কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার টাকার বেশি মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার টাকার বেশি মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গত ১৮ ও ১৯ নভেম্বর এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা এবং ৬ লাখ ২৩ হাজার ৩৪২ টাকা মূল্যের ভারতীয় গরু ও পাতার বিড়ি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়।
এদিকে, ১৯ নভেম্বর রাতে জৈন্তাপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালায় জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ২৩ হাজার ৩৪২ টাকা মূল্যের ভারতীয় গরু ও পাতার বিড়ি জব্দ করা হয়।
দুই অভিযানে জব্দ করা পণ্যের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৩৫ হাজার ৩৪২ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার টাকার বেশি মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড...
সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন...
সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক...
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)...
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে উচ্চক্ষমতার ৫০টি বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায়...