কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার টাকার বেশি মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড...
নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধন
ছবি সংগৃহীত
আগামী তিন মাসের মধ্যে সিলেট নগরীর সব এলাকায় সোডিয়াম বাতি স্থাপনের মাধ্যমে আলোকিত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, নগরীর কোনো এলাকা অন্ধকারে থাকবে না। নতুন ওয়ার্ডগুলোকে পুরোনো ওয়ার্ডগুলোর সঙ্গে সমানতালে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের লন্ডনী রোড এবং ৪১ নম্বর ওয়ার্ডের বরায়া পশ্চিমভাগ সড়কে স্ট্রিটলাইট স্থাপন ও বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে সড়কবাতি স্থাপন অত্যন্ত জরুরি। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় নানা অসুবিধার সম্মুখীন হন। সড়ক আলোকিত হলে তাদের চলাচল সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি পর্যাপ্ত আলো থাকলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যাও কমে আসবে।
সিলেট মহানগরীকে আলোকিত করতে ১৯২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শুধু সড়ক ও ড্রেন নির্মাণ করলেই নগর উন্নয়ন সম্পূর্ণ হয় না, সড়কগুলোও আলোকিত করতে হবে। নগরীর প্রতিটি এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতেই এ প্রকল্প নেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আগে এসব এলাকার সড়ক ৭ থেকে ৮ ফুট প্রশস্ত ছিল।
বর্তমানে সেখানে ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। এলাকাগুলো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হলে বাসিন্দারা সড়কবাতিসহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকতেন। নগরায়ণের ফলে সামাজিক উন্নয়ন হচ্ছে, ভূমির মূল্য বাড়ছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডগুলোর সঙ্গে সমানতালে এগিয়ে যাক, সেটিই আমাদের প্রত্যাশা।
এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
এর আগে সিসিক প্রশাসক ৭ ও ৮ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করা লন্ডনী রোডে সড়কবাতি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদের শাহী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মালেক পোকন, সেলিম আহমদ, এহসান আহমদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা ফাহিম আহমদ, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত ফাহাদ তুষার, অগ্রণী তরুণ সংঘের সাবেক সভাপতি রাসেল আহমেদ চৌধুরী রাজু, জহিরুল ইসলাম মিশু, সংগঠনের বর্তমান সভাপতি আব্দুল গণি তালুকদার সাজন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জুবায়ের আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, অগ্রণী তরুণ সংঘের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ অপু, কোষাধ্যক্ষ আল নাহিয়ান আল রাফি, সাংগঠনিক সম্পাদক জাহেদুর আলম রাফি, রাসেল আহমেদ বেনু, সেবুল আহমদ ও জেবুল আহমদ।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার টাকার বেশি মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড...
সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন...
সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক...
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)...
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে উচ্চক্ষমতার ৫০টি বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায়...