ছাতকে নিজ বাড়ি থেকে ছাত্রলীগ...
সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহসভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাতক থানায় দুটি...
দিন-রাত চলছে উত্তোলন, নির্মাণাধীন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে সরবরাহের অভিযোগ; নদীভাঙনে সর্বস্বান্ত বহু পরিবার
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে দিন-রাত ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। উত্তোলিত বালু প্রতি ঘনফুট ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
শনিবার সরেজমিনে দেখা যায়, ছাতক সদর ইউনিয়নের বাউসা-কেশবপুর গ্রামসংলগ্ন সুরমা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত এক সপ্তাহ ধরে একইভাবে পার্শ্ববর্তী চারচিরা, রনমঙ্গল ও প্রতাপপুর গ্রামসংলগ্ন সুরমা নদী থেকেও প্রকাশ্যে দিন-রাত এসব কার্যক্রম চালানো হচ্ছে।
অভিযোগ রয়েছে, নদী থেকে উত্তোলন করা বালু ও ভিটমাটি নির্মাণাধীন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কাজে সরবরাহ করা হচ্ছে। এভাবে নদী থেকে বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক পরিবেশ, তীরবর্তী এলাকা ও জনবসতির ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, নদীভাঙনে ইতোমধ্যে সুরমার দক্ষিণ পাড়ের মল্লিকপুর, মাছুখালী, আন্ধারীগাঁও ও বাউসা-কেশবপুর এবং উত্তর পাড়ের লক্ষীবাউর ও বেতুরা গ্রামের অসংখ্য কৃষিজমি, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। নদীভাঙনে বিলীন হয়েছে সরকারি কাঁচা-পাকা সড়কও। এখনো এসব এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। জায়গা-জমি ও ভিটেমাটি হারিয়ে অসংখ্য পরিবার আজ নিঃস্ব।
সুরমার দক্ষিণ পাড়ের এক বাসিন্দা বলেন, শুধু বাউসা-কেশবপুর গ্রামের জমি ভেঙে নদীর বিপরীত পাড়ে প্রায় ১১০০ একরের বিশাল চর সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাবশালী একটি মহল প্রশাসনকে ম্যানেজ করেই এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে, গত এক সপ্তাহ ধরে ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত প্রকাশ্যে বালু ও ভিটমাটি উত্তোলন করা হলেও বিষয়টি তাঁদের জানা নেই বলে জানিয়েছেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলনের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি উত্তোলনের বৈধতা, সংশ্লিষ্টদের পরিচয় এবং এর সঙ্গে কোনো প্রভাবশালী মহলের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহসভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাতক থানায় দুটি...
সুনামগঞ্জের ছাতকে দ্বীনি শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার...
সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের বিস্তার, রাজনৈতিক কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদের...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগামী শনিবার (১৪ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গোবিন্দগঞ্জ উপকেন্দ্রের...