গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে, যুবক নিহত

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাঈম আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের নালিউড়ি পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম আহমদ ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ ফতেহখানি গ্রামের আলী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কর্মস্থল ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন নাঈম। পথে সিএনজি অটোরিকশায় করে নালিউড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা আলী হোসেন।

এসএ/সিলেট