মাদক ও জুয়া থেকে যুবসমাজকে...
মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সিলেটের যুবসমাজকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলা চালুর তাগিদ দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...
ছবি সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) সিলেট থেকে ঢাকাগামী ট্রেনের এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, ভুক্তভোগী ওই যাত্রী টিকিট কালোবাজারির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন নম্বর প্রশাসনকে দেন। ওই নম্বরের সূত্র ধরে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, তিনি ফেঞ্চুগঞ্জে অবস্থান করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিলেটের যাত্রীদের কাছে বেশি দামে ট্রেনের টিকিট সরবরাহ করতেন। আটকের সময় তাঁর মোবাইল ফোনে বেশ কয়েকটি ট্রেনের টিকিট পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
তিনি জানান, ট্রেনের টিকিট কালোবাজারি রোধে জেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
এসএ/সিলেট
মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সিলেটের যুবসমাজকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলা চালুর তাগিদ দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগের সভার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আরও দুই নেতাকে গ্রেফতার...
পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঢাকা থেকে সিলেটে চলে আসা নয় বছর বয়সী শিশু রাফাতুল ইসলাম সিয়ামকে উদ্ধার করে নিরাপদে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী মডেল...
সিলেটের কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫...