পরিকল্পিতভাবে আধুনিক সিলেট নগরী গড়তে...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।...
ছবি সংগৃহীত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেটের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।
কিন্তু ফ্যাসিস্ট আমলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বাণিজ্য, শিল্প-বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির নেতৃত্বে আমরা সকলে মিলে সমগ্র সিলেটের শিক্ষার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তিনি যখন দায়িত্বে নিয়েছেন কলেজের সার্বিক উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিউক হলরুমে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সার্বিক পরিস্থিতি সিউক চেয়ারম্যানের নিকট তুলে ধরেন।
শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করায় সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের শিক্ষকবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবু নাসের মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের বিভাগীয় প্রধান সিব্বির আহমেদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান সালাউদ্দিন আহমেদ এবং নন-টেকনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মো. খলিলুর রহমান।
এসএ/সিলেট
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।...
মহানগর বিএনপির আওতাধীন ৩৭নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি রাজু আহমদ, সাধারণ সম্পাদক মো. কাহির আহমদ এবং সাংগঠনিক...
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) উপদেষ্টা, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেছে দৃষ্টি...
জকিগঞ্জ উপজেলার জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সিলেট আর্কাডিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব...
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে...