সিলেট বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা, গড়গাঁওয়ে পৌঁছে কর্মী সমাবেশে বক্তব্য

দীর্ঘদিন পর দেশে ফিরলেন আশিকুর রহমান আশিক, ছাতকে নেতাকর্মীদের ঢল

post-title

সংগৃহীত

দীর্ঘদিন পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের কৃতী সন্তান গড়গাঁও গ্রামের আশিকুর রহমান আশিক। তাঁর আগমনকে ঘিরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাঁকে বরণ করে নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আশিকুর রহমান আশিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সিলেট জালালাবাদ গ্যাসের মহাপরিচালক বদ্দরুজ্জামান সেলিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামে নিজ বাড়িতে পৌঁছান। সেখানে তাঁকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আশিকুর রহমান আশিক।

সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ ও নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল ও শাহ শফিকুল আলম মতি, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি ও সামসুর রহমান বাবুলসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মী সমাবেশ শেষে নিজ বাড়িতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন আশিকুর রহমান আশিক।

দীর্ঘদিন পর তাঁর দেশে ফেরা এবং নিজ এলাকায় আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

টিএ/ছাতক