মরহুম সৈয়দ ইয়াহইয়া হোসেন সাহেবের...
উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট-এর সম্মানিত উপদেষ্টা এবং খাসদবীর মাদানী জামে মসজিদের মোতোয়াল্লী, সৈয়দ বাড়ি নিবাসী সৈয়দ ইয়াহইয়া হোসেন সাহেবের রুহের...
ছবি সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ বিসিক শিল্পনগরীতে বেকারি ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে কারখানার পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, বিকেলে হঠাৎ করেই ফিজার কারখানার থেকে ধুয়া বের হতে দেখা যায়। এতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। পরে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের সিলেট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, ভবনের ৫ম তলা থেকে আগুণের সূত্রপাত হয়। বিকেল পৌন ৫ টর দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনস বহুতল ভবন থেকে শ্রমিকদের বের করে আনার কাজ করা হচ্ছে।
তিনি বলেন, আগুণের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন ফিজা
অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল। তিনি জানান,
"কোম্পানিতে জরুরি ভিত্তিতে বের হওয়ার জন্য চারটি পৃথক পথ (Emergency Exit)
রয়েছে। ফলে আগুন লাগার পরপরই ভেতরের সকল কর্মকর্তা-কর্মচারী দ্রুত ও
নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। সবাই পুরোপুরি নিরাপদে আছেন। কেউ আহত হননি।
প্রাথমিকভাবে উৎপাদন (প্রোডাকশন) এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে
ধারণা করা হচ্ছে।
এসএ/সিলেট
উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট-এর সম্মানিত উপদেষ্টা এবং খাসদবীর মাদানী জামে মসজিদের মোতোয়াল্লী, সৈয়দ বাড়ি নিবাসী সৈয়দ ইয়াহইয়া হোসেন সাহেবের রুহের...
সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ী মডার্ণ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা...
দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। এমনকি বিদেশের বিশ্ববিদ্যালয়ে...
কহেল রানা চৌধুরী : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের...