নগরীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান: ৪...
নগরীতে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। প্রতিরাতেই নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হচ্ছে।৪ অক্টোবর রাত থেকে...
প্রতীকি ছবি
নগরীতে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। প্রতিরাতেই নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হচ্ছে।
৪ অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত (বুধবার রাত পর্যন্ত) ২২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এসএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬৪ জনকে মুচলেকা নিয়ে মুক্তি প্রদান করা হয়েছে এবং ১৬১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে শাস্তি প্রদান করা হয়েছে।
গ্রেপ্তারের থানাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, কোতোয়ালি মডেল থানায় ৬৮ জন, জালালাবাদ থানায় ২৬ জন, এয়ারপোর্ট থানায় ২৮ জন, দক্ষিণ সুরমা থানায় ৭০ জন, মোগলাবাজার থানায় ১৯ জন, শাহপরান (রহ.) থানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এসএমপি জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
নগরীতে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। প্রতিরাতেই নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হচ্ছে।৪ অক্টোবর রাত থেকে...
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মা হুসনবান বিবির মৃত্যুতে সিলেট সিটি...
সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মা হুসনবান বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার...
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও...