সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের...
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...
ছবি সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খান, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জেলা শাখার আহ্বায়ক আজাদ আহমেদ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর ভাইস চেয়ারম্যান অমিত ঘোষ অপু, কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর আবু নাসের মো. আবদুল্লাহ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর সদস্য রকিবুল ইসলাম চৌধুরী, নিহার কুমার রায়, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল সহ সাংবাদিক, সুধীসমাজ নেতৃবৃন্দ।
নির্বাচনের দায়িত্ব পালন করছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সদস্য ও বাজুস কেন্দ্রীয় কমিটির ডিরেক্টর তানভীর রহমান, নির্বাচন বোর্ডের সদস্য আনিসুর রহমান লাবু, নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম, সদস্য ইকবাল উদ্দিন মজুমদার, মো. আরিফুজ্জামান।
পরিদর্শনকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলা শাখার নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, জুয়েলারি ব্যবসায়ীদের এই ঐতিহ্যবাহী সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সিলেটে ব্যবসায়িক ঐক্য ও পেশাগত কল্যাণ কার্যক্রম আরও বেগবান হবে।
এসএ/সিলেট
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও...
আম্বরখানা শাখা সিলেট আই এফ আই সি ব্যাংকের সুবর্ণ জয়ন্তী (৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অদ্য বৃহস্পতিবার (৮ই...
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭...
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...