তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বই কেবল কাগজ ও কালি নয়, বই মানুষের চিন্তা-চেতনা, মনন ও সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। বর্তমান...
প্রতীকি ছবি
সিলেট ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির মুন্নার পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমগীর কবির মুন্নার পিতা ইন্তেকাল করেন।
মরহুমের মৃত্যুতে এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, আলমগীর কবির মুন্নার পিতার ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। একজন অভিভাবককে হারানোর বেদনা অত্যন্ত কঠিন। মহান আল্লাহ যেন মরহুমের জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তৌফিক দান করেন।
তিনি আরও বলেন, আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
এসএ/সিলেট
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বই কেবল কাগজ ও কালি নয়, বই মানুষের চিন্তা-চেতনা, মনন ও সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। বর্তমান...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে। নাগরিকদের...
কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে মহিষ এনে বিক্রি করার চেষ্টাকালে ৬টি মহিষ সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত...
ভারতের কলকাতায় চাকরির প্রলোভন দেখিয়ে খুলনা থেকে সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় নিয়ে আসা মা-মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের...
থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটকে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন রাজিয়া ইয়াকুব। তাঁর দেওয়া এ অনুদান...