আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক...
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...
ছবি সংগৃহীত
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের রুজি বেগম (২১)'কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাহেবের বাজারের দেবাইর বহর পূর্ব পাড়া জামে মসজিদের সাবেক সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী বশির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্বশুর বাড়ীর লোকজন দ্বারা নববধূ রুজি বেগম (২১) কে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নয় মাসের সংসার জীবনে টানাপোড়েন হলে বারবার সালিশ বিচার করে গত ২৫ সেপ্টেম্বর বিশিষ্ট মুরব্বিদের বৈঠকে দু'পক্ষের লোকজনের উপস্থিতিতে রুজিকে শ্বশুর বাড়িতে দেওয়া হয়। কিন্তু রুজিকে নিয়ে যাওয়ার সাপ্তাহ খানেক পর শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে সিলিং ফ্যানে রুজির লাশ টানিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, এজাহারভুক্ত আসামি এবং হত্যাকাণ্ডের সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যতায় বৃহত্তর সিলেটবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন,সদর উপজেলা বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, ৩নং খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান কাজল, ৬নং ওয়ার্ডের মেম্বার মইন উদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান শামীম, সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন-অর রশীদ, সাহেবের বাজার সুঃ হাঃ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলী,সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রায়হান আহমদ, মাওলানা ফিরোজ আহমদ,হাফিজ আব্দুল মালিক, খাদিমনগর ইউনিয়নের সমাজকর্মী সালাউদ্দিন ইমরান, গোলাম মাওলা রাজন, যুক্তরাষ্ট্র প্রবাসী শামীম আহমদ, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, দেবাইরবহর পুর্বপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শরিফ আলী, জামায়াত নেতা গুলজার হোসেন নাজিম।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি মাওলানা আব্দুল হান্নান, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল মনাফ , লিয়াকত আলী, আব্দুল খালিক বতি, রফিক মিয়া, বিএনপি নেতা কাপ্তান মিয়া, ডাঃ আমির আলী, সহকারী শিক্ষক আব্দুস সালাম, মাওলানা মুয়াজ্জিম হোসাইন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মালিক, প্রচার সম্পাদক কপিল উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল মুতলিব, সদস্য আব্দুল কাদির, সমাজকর্মী ফয়সাল আহমদ, প্রবাসী আরিফুল ইসলাম,রনি মিয়া, সাবেল আহমদ,আব্দুর রহিম, সদর উপজেলা যুবদল মেতা রফিক মিয়া, সাহেবের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, ডা. আল-আমিন, শামিম আহমদ সোহাগ, আমিনুর রহমান, সাদ্দাম হোসেন, সাহেবের বাজার দাখিল মাদ্রাসার শিক্ষক ক্বারী ফিরুজ আহমদ,বিএনপি নেতা সুরমান আলী, তরুন সমাজসেবক আবজল হোসেন, মুতলিব মিয়া, লুতফুর মিয়া,আইন উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বৃহত্তর খাদিমনগরের সর্বস্তরের জনগণসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীও বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ...
গোলাপগঞ্জ সংবাদদাতা : পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার পৌর শহরে...
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে...
সিলেট ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির মুন্নার পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির...