তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বই কেবল কাগজ ও কালি নয়, বই মানুষের চিন্তা-চেতনা, মনন ও সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। বর্তমান...
ছবি সংগৃহীত
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি), সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরীর উপশহরস্থ অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং আইন পেশা ও বিচারিক অঙ্গনের বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
এ সময় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন তার দায়িত্ব পালনে সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর অভিজ্ঞতা, পরামর্শ ও সকলের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী তাকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
এসএ/সিলেট
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বই কেবল কাগজ ও কালি নয়, বই মানুষের চিন্তা-চেতনা, মনন ও সমাজকে আলোকিত করার প্রধান মাধ্যম। বর্তমান...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে। নাগরিকদের...
কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে মহিষ এনে বিক্রি করার চেষ্টাকালে ৬টি মহিষ সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত...
ভারতের কলকাতায় চাকরির প্রলোভন দেখিয়ে খুলনা থেকে সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় নিয়ে আসা মা-মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের...
থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটকে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন রাজিয়া ইয়াকুব। তাঁর দেওয়া এ অনুদান...