গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জাহেদুর রহমান জাহেদের অভিনন্দন

post-title

ছবি : সংগৃহীত

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ।

এক অভিনন্দনবার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান।

জাহেদুর রহমান জাহেদ বলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য, অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এসএ/সিলেট