আগামী তিন মাসে আলোকিত হবে...
আগামী তিন মাসের মধ্যে সিলেট নগরীর সব এলাকায় সোডিয়াম বাতি স্থাপনের মাধ্যমে আলোকিত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম মামলাটি করেছেন।
রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহার সূত্র জানা যায়, রাসেল হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে- ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়াকে (৩৫)।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন জানান, নিহতের মা মামলাটি করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চকেরবাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন রাসেল রাসেল আহমদ শাহ।
এ সময় প্রথমে তাকে লাকড়ি দিয়ে মাথায় আঘাত করা হয় এবং পরে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার (৩ অক্টোবর) ময়নাতদন্ত শেষে রাসেলের দাফন সম্পন্ন হয়।
এসএ/সিলেট
আগামী তিন মাসের মধ্যে সিলেট নগরীর সব এলাকায় সোডিয়াম বাতি স্থাপনের মাধ্যমে আলোকিত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার টাকার বেশি মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড...
সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন...
সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক...
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)...