যুক্তরাজ্যে শিক্ষার্থীদের ভিসায়...
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার আর্থিক শর্তে পরিবর্তন আসছে। আগামী ৩০ নভেম্বর থেকে ভিসার আবেদনে...
উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি, দেশের বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরা নিয়ে শঙ্কা
সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ্ মুহাম্মদ আফজল হোসেন বর্তমানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন। উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে ২০২২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে আপাতত দেশে ফেরা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, শামছুল ইসলামকে সভাপতি ও নুরুল আমিনকে সাধারণ সম্পাদক করে গঠিত দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে শাহ্ মুহাম্মদ আফজল হোসেন ১নং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সভাপতি শামছুল ইসলাম সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে সরে গেলে গঠনতান্ত্রিক ধারাবাহিকতায় আফজল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।
দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কর্মীসভা, দলীয় কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৮ সালের রাজনৈতিক পরিস্থিতিতেও স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডে সমন্বয়ের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তাঁর সাবেক সহযোদ্ধারা জানান।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন কর্মসূচিতে উপস্থিতি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে ওই সময়ে তিনি দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেন।
পরে নিজের ক্যারিয়ার ও উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে ২০২২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান শাহ্ মুহাম্মদ আফজল হোসেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করে উচ্চশিক্ষা ও ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন।
এদিকে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আইনি পদক্ষেপের বিষয়টি সামনে আসায় আফজল হোসেনের দেশে ফেরা নিয়ে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ রয়েছে বলে জানা গেছে।
তবে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা বা আইনি অভিযোগের বিষয়ে প্রতিবেদনে স্বাধীনভাবে যাচাই করায় সুস্পষ্ট একাধিক মামলা পাওয়া গেছে।
বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে দূরে লন্ডনে অবস্থান করলেও দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহযোদ্ধাদের অনেকেই তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডের সময়ের কথা স্মরণ করেন। লন্ডনে অবস্থানরত সাবেক এই ছাত্রনেতার সুস্থতা ও নিরাপদ জীবন কামনা করে শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন।
টিএ/ছাতক
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার আর্থিক শর্তে পরিবর্তন আসছে। আগামী ৩০ নভেম্বর থেকে ভিসার আবেদনে...
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক সরকারের সূত্রের বরাতে...
কানাডার টরন্টো সিটির পৌর নির্বাচনে রেকর্ড ভোটে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন অলিভিয়া চাউ। বিপুল ভোটের...
সত্য উদ্ঘাটন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পবিত্র ধর্মের নামে কোনো অন্যায়কে বৈধতা দেওয়া যায় না। ইসলাম ন্যায়বিচারের শিক্ষা দেয়, অন্যায়ভাবে...
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা জানতে এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত...