কুলাউড়ার দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের...
উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঐতিহ্যবাহী দিলদারপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল মুহিত বাবলু’র সভাপতিত্বে এবং সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক সানজিদা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা আক্তার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকা- থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
একসময় সিলেট বিভাগে ক্রীড়া ক্ষেত্রে কুলাউড়ার সোনালী ইতিহাস ছিল। সেই সোনালী ইতিহাসকে ফিরিয়ে আনতে
কুলাউড়ার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, সিনিয়র সাংবাদিক মোক্তাদির হোসেন, ক্রীড়া সংগঠক তোফায়েল আহমদ ডালিম, আলমাছ পারভেজ তালুকদার, হামিদুর রহমান মুরাদ, মুসা আহমদ সুয়েট, নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন প্রমুখ। এছাড়া কুলাউড়ার শতাধিক ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ভলিবল নেট, দাবা বোর্ড, রেকেট, ব্যাডমিন্টন নেট ও শাটল।
এসএ/সিলেট
উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঐতিহ্যবাহী দিলদারপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-...
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
মৌলভীবাজারে চা দোকানদার দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া (৬৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে...
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন...