সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের...
২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে নিসচা সিলেট মহানগর শাখার সড়ক দুর্ঘটনা রোধে করণীয়...
ছবি সংগৃহীত
২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে নিসচা সিলেট মহানগর শাখার সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিসিক হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিসচা মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক ও নিসচা মহানগরের উপদেষ্টা মো: জহির হোসেন তুহিন।
বক্তারা মহানগীর স্কুল ও কলেজের সামনে রাস্তা পারাপারে জেব্র ক্রসিং নির্মাণ, নগরীর ভাঙ্গা রাস্তা দ্রুত সংস্কার, ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করে পথচারীদের যাতায়াতের ব্যবস্থার করার দাবি জানানো হয়।
সিসিক প্রশাসক তাদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের ভিতরে জেব্র ক্রসিং নির্মাণ, নগরীর ভাঙ্গা রাস্তা দ্রুত সংস্কার, ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করে পথচারীদের যাতায়াতের ব্যবস্থার করার আশ্বাস প্রদান করেন। পরিস্কার পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নিসচা মহানগর সহ-সভাপতি ডাক্তার মনির চৌধুরী, ডা: লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, অর্থ সম্পাদক শেখ মো. লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবীব, আইন সম্পাদক হোসেন আহমদ, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ, কার্যকরী সদস্য ফয়সাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, শহিদুল ইসলাম লিটন, মো. আকবর মিয়া, এনামুল হক প্রমুখ।
এসএ/সিলেট
২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে নিসচা সিলেট মহানগর শাখার সড়ক দুর্ঘটনা রোধে করণীয়...
সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন সিলেট জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।...
ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা ঘিরে নগরীর পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ, মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট...
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী এবং ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সহযোগী সংস্থা...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) অনেক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এসব প্রতিষ্ঠান...