চেলা নদীর পাড় কেটে বালু...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীর সোনাপুর ও পূর্ব-সোনাপুর (মরা চেলা) এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশালের গৌরনদীর বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান মিয়া (৪৫)।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নৌকায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনিরুজ্জামান বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতা ছিলেন বলে জানা গেছে।
সফরসঙ্গীদের বরাতে জানা যায়, গত ১২ অক্টোবর বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া এলাকার প্রায় ৩০ জনের একটি দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। তাদের সফরসঙ্গী হিসেবে মনিরুজ্জামান ছিলেন। বুধবার সকালে হাওরে বোটের মধ্যে বসে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিক তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, তারা সিলেট-সুনামগঞ্জে ঘুরতে এসে ছিলেন। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মনিরুজ্জামান। এরপর সকালে নিহতের মরদেহ নিয়ে তারা বরিশালে রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীর সোনাপুর ও পূর্ব-সোনাপুর (মরা চেলা) এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু...
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে...
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম। অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন...