গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা:...
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮...
সিলেটে বিশ্ব মান দিবসে আলোচনা সভা
ছবি সংগৃহীত
সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো, মানসম্মত প্রযুক্তি নিশ্চিত করা এবং ভেজাল পণ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে সিলেটে বিশ্ব মান দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সিলেটের যৌথ উদ্যোগে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ছিল ‘Shared vision for a better world-affordable and clean energy’, যার বাংলা ভাবার্থ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ। তিনি মানের গুরুত্ব ও এর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে বাস্তবসম্মত উপস্থাপনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণে উদ্যোগী হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ভেজালবিরোধী কার্যক্রমে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করেন। তিনি এসব কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সম্মিলিত প্রচেষ্টায় সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, শুধু আইন, বিধি ও বিধান প্রয়োগের মাধ্যমে ভেজাল পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। জনসচেতনতা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।
স্বাগত বক্তব্যে বিএসটিআই, সিলেটের অফিসপ্রধান নূর মোহাম্মদ মোস্তফা বলেন, পরিচ্ছন্ন জ্বালানির দৃশ্যমান সাফল্যের পেছনে যে অদৃশ্য অবকাঠামো কাজ করে, তার নাম ‘মান’। মানসম্মত প্রযুক্তি শক্তির অপচয় কমায়, দক্ষতা বাড়ায়, মানুষ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে এবং নবায়নযোগ্য জ্বালানির প্রতি মানুষের আস্থা সৃষ্টি করে। অনুষ্ঠানে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের প্রতিনিধি ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন নূর বক্তব্য দেন।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮...
সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো, মানসম্মত প্রযুক্তি নিশ্চিত করা এবং ভেজাল পণ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে সিলেটে বিশ্ব...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে পর্যায়ক্রমে উন্নয়নের নেটওয়ার্কে আনা হবে।...
নগরীতে শিলং তীরবিরোধী অভিযানের সময় সুরমা নদীতে ঝাঁপ দেওয়ার পর জজ মিয়া (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কানিশাইল...
উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ও স্তুপকৃত পাথর রয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত করেছেন তদন্ত কমিটির আহবায়ক খনিজ...