কোতোয়ালী পুলিশের চেকপোস্টে পিকআপ আটক,...
সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ফুচকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় পিকআপের দুই...
ছবি সংগৃহীত
সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ফুচকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় পিকআপের দুই আরোহীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর মহাজনপট্টি এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সাদা ও পীত রঙের পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে কাষ্টঘর-সোবহানীঘাটগামী সড়কের কাষ্টঘর মোড়সংলগ্ন মেসার্স ইউসুফ এন্টারপ্রাইজের সামনে পিকআপটি আটক করে।
এ সময় পিকআপে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মো. লিয়াকত আলীর পুত্র মো. আতাউর রহমান এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত পচন আলীর পুত্র জেবুল আহমদ।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ঠ-১১-৭৪৪৩ নম্বরের পিকআপটি তল্লাশি করে ৯৮০ প্যাকেট ভারতীয় ফুচকা, ২০০ প্যাকেট গুঁড়া বিট লবণ, ১০০ প্যাকেট টি-সল্ট এবং ৫০ কেজি সাইট্রিক অ্যাসিড উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যগুলোর মোট আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলারুজু করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ফুচকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় পিকআপের দুই...
সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে কাজের মান এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব...
নগরীতেঝটিকা মিছিলের ঘটনায় জড়িত সন্দেহে মো. মাহফুজুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (১৩...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেটের শিক্ষাক্ষেত্রে বিশেষ...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।...