প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথম...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।...
ছবি সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) সিলেট থেকে ঢাকাগামী ট্রেনের এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, ভুক্তভোগী ওই যাত্রী টিকিট কালোবাজারির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন নম্বর প্রশাসনকে দেন। ওই নম্বরের সূত্র ধরে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, তিনি ফেঞ্চুগঞ্জে অবস্থান করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিলেটের যাত্রীদের কাছে বেশি দামে ট্রেনের টিকিট সরবরাহ করতেন। আটকের সময় তাঁর মোবাইল ফোনে বেশ কয়েকটি ট্রেনের টিকিট পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
তিনি জানান, ট্রেনের টিকিট কালোবাজারি রোধে জেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
এসএ/সিলেট
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।...
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম...
সিলেটে গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনের পরিচালিত ১৬১টি মোবাইল কোর্ট অভিযানে ৬১৩টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৩৪ লাখ ২৩ হাজার ৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে।...
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজিবির ৪৮...
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।...