সোনালী ব্যাংকের গ্রাহকের ৩৫ লাখ...
সিলেটের সোনালী ব্যাংক পিএলসি-এর কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের বিষয়ে নিজেদের তদন্তের তথ্য প্রকাশ করেছে ব্যাংক...
ছবি সংগৃহীত
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেটের বাংলাবাজার, কালাইরাগ, তামাবিল, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট এবং সংগ্রাম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আসা গরু, টমেটো, জিরা, বিভিন্ন ধরনের ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা, জুস এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, বালু ও পাথরবাহী বারকী নৌকা জব্দ করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ ৩২ হাজার টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, দেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট
সিলেটের সোনালী ব্যাংক পিএলসি-এর কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের বিষয়ে নিজেদের তদন্তের তথ্য প্রকাশ করেছে ব্যাংক...
নগরীর বন্দরবাজারে অটোরিকশা থেকে ভুলবশত ফেলে যাওয়া ব্যাগ ও এর ভেতরে থাকা মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী মডেল থানা...
সিলেটে একটি কাভার্ড ভ্যান থেকে ১৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫৪৪ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের দুই আরোহীকে গ্রেপ্তার...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় স্থানীয়...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রাতারগুলের সোহেল স্কয়ার...