পচা ফল দিয়ে জুস, পোড়া...
নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট...
ফাইল ছবি
সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী তার দুঃসম্পর্কের দাদার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের সোমবার (১২ অক্টোবর)পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল খালেক হান্নান মিয়া (৬০) উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের নওয়াজ উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে গলমুকাপন গ্রামের এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছে। সেই সুবাদে অভিযুক্ত ওই বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান হান্নান মিয়া। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে গত ৪ অক্টোবর রাত ৮টার দিকে বেড়ানোর কথা বলে শিশুটিকে একটি কক্ষে নিয়ে আবারও ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় শিশুটির ছোট বোন বিষয়টি দেখতে পেয়ে তার মা ও খালাকে জানায়। পরে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
এ ঘটনায় শিশুটির বাবা গত সোমবার (১২ অক্টোবর) ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এবিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট...
সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী তার দুঃসম্পর্কের দাদার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের সোমবার (১২ অক্টোবর)পক্ষ...
মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন...
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ নং ওয়ার্ডের সেক্রেটারি তৌসিফ নিমাদকে (২২) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর)...
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮...