পচা ফল দিয়ে জুস, পোড়া...
নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট...
প্রতীকি ছবি
সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাভর্তি একটি পিকআপের ধাক্কায় খাদিজা বেগম নামে চার বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিকআপটি জিরাসহ আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামের সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত খাদিজা ওই গ্রামের আব্দুল মুমিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় খাদিজা সড়কের পাশে খেলছিল। এ সময় কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট এলাকা থেকে সিলেটগামী বেপরোয়া গতির ভারতীয় জিরাভর্তি একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপটি আটক করেন। খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে পুলিশ পিকআপসহ ভারতীয় জিরার বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, চোরাই পণ্য বহনকারী যানবাহনের বেপরোয়া চলাচল সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ ধরনের যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এসএ/সিলেট
নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট...
সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী তার দুঃসম্পর্কের দাদার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের সোমবার (১২ অক্টোবর)পক্ষ...
মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন...
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ নং ওয়ার্ডের সেক্রেটারি তৌসিফ নিমাদকে (২২) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর)...
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮...