ঢাকার ভিশন আই ইনস্টিটিউটের অধ্যাপক নিযুক্ত হওয়ায় ডা. জহিরুল ইসলাম অচিনপুরীকে সংবর্ধনা

post-title

ছবি সংগৃহীত

হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে সিলেট লামাবাজার সালেহা আই কেয়ারে বুধবার সন্ধ্যায় বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. জহিরুল ইসলাম অচিনপুরীকে ঢাকার ভিশন আই ইনস্টিটিউট কর্তৃক অধ্যাপক পদে নিযুক্ত হওয়ায় এক সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীকে ফুলেল শুভেচ্ছা জানান হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ, গ্রিন ডিসএবল্ড ফাউন্ডেশন, দৈনিক সিলেট বাণী, সিলেট টু কানাডা টিভি, কবিতা পরিষদ, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরিশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এসএ/সিলেট