কুলাউড়ার দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

post-title

ছবি সংগৃহীত

উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঐতিহ্যবাহী দিলদারপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন- ২৬ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন (২০১৪ সালের পর) পর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বেশ উৎফুল্ল ছিলেন অভিভাবকসহ এলাকার লোকজন।

সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে বিপুল সংখ্যক ভোটারের (অভিভাবক) উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্য পদে ৭ জন অভিভাবক প্রতিদ্বন্দ্বীতা করেন।

এরমধ্যে মহিলা সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জেসমিন আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমির সুপারভাইজার শফিকুল ইসলাম।

তিনি জানান, নির্বাচনে ৫৯৭ জন অভিভাবকের মধ্যে ৪১৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ০২টি ভোট বাতিল হয়। তন্মধ্যে অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন-  রতন ময় চন্দ্র দাস ফুটবল প্রতীকে পেয়ছেন ২৫১ ভোট, রাজন আহমদ বই প্রতীকে ২৩০ ভোট, মোহাম্মদ কয়েছ মিয়া মাছ প্রতীকে ২১৬ ভোট এবং চন্দন কুমার পাশী চেয়ার প্রতীকে ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও সুভাষ গোয়ালা দোয়াত কলম প্রতীকে ১৫৬ ভোট,  মো: নুরুল ইসলাম ছাতা প্রতীকে ১০৬ ভোট এবং মো: সেলিম আহমদ আনারস প্রতীকে ৭৫ ভোট পেয়েছেন।

এদিকে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিমল কুমার দাস ও মো: দেলওয়ার হোসাইন এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বনানী রানী দাশ নির্বাচিত হন।

নির্বাচনে সহকারী প্রিসাইডিংয়ের দায়িত্বে ছিলেন, মো: সেলিম মিয়া ও মো: সাইদুল ইসলাম। পুলিং অফিসারের দায়িত্বে ছিলেন, মোঃ নাইমুল ইসলাম ও মোঃ সায়েদুল হক। এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিলেন কুলাউড়া থানার এএসআই আশরাফুল ইসলাম।


এসএ/সিলেট