জকিগঞ্জের জোবেদ আলী উচ্চ বিদ্যালয়ে...
জকিগঞ্জ উপজেলার জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সিলেট আর্কাডিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব...
ছবি সংগৃহীত
সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাসের কার্যালয় পরিদর্শন শেষে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দপ্তরের হলরুম ও অডিটরিয়াম আধুনিকায়ন, কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিবেশের উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় দক্ষিণ সুরমার জালালপুর এলাকায় গ্যাস সংযোগ থেকে বঞ্চিত গ্রাহকদের গ্যাস সংযোগ দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পরিচালক বদরুজ্জামান সেলিম।
বৈঠকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে পরিচালকের সঙ্গে মতবিনিময় করেন।
নবনিযুক্ত পরিচালক কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনার ওপর গুরুত্ব দেন।
এসএ/সিলেট
জকিগঞ্জ উপজেলার জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সিলেট আর্কাডিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব...
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে...
কানাইঘাটে হেলথ কার্ড ও বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠানের নামে ভুয়া চুক্তিনামা তৈরি করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০...
কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের বৃহৎ সামাজিক সংগঠন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান...
নগরীর ০৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব...