দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি...
২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার, এলাকায় আনন্দ মিছিল
ছবি সংগৃহীত
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের মাদকের আস্তনায় অভিযান চালিয়ে থানা পুলিশ ইয়াবা ও গাজা সহ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী জামাল আহমদ ও সুরুজ আলীকে গ্রেফতার করা হয়েছে।
দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় থানা পুলিশকে অভিনন্দন জানিয়ে সাধারণ মানুষ আনন্দ মিছিল করেছেন। জানা যায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই আব্দুল হান্নান, এএসআই বাপ্পী রুদ্র পাল, অলিউল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল রাজাগঞ্জের মইনা গ্রামের জামাল আহমদের বাড়িতে গড়ে উঠা মাদকের ঐ আস্তানায় সাড়াশি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মইনা গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র জামাল আহমদ (৩৮) ও একই ইউপির লামাপাড়া গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র সুরুজ আলী (৪৫) কে ২৬ পিস ইয়াবা ও ১’শ গ্রাম গাজা সহ হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে অপর আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুই জন সহ অজ্ঞাতনামা আরো ২জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
এদিকে রাজাগঞ্জ এলাকার কুখ্যাত মদ, ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী জামাল ও সুরই আলীকে গ্রেফতারের পর শুক্রবার রাতে রাজাগঞ্জ এলাকায় আনন্দ মিছিল করেন স্থানীয় লোকজন। তারা জানান জামাল আহমদ ও সুরুজ আলী তাদের সহযোগীদের নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, গাজা ও ইয়াবা বিক্রি করে আসছে। তারা এলাকার যুব সমাজকে ধ্বংশের দিকে ধাবিত করছে। থানা পুলিশ মাদকের ঐ আস্তানায় অভিযান চালিয়ে জামালদের গ্রেফতার করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।
থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান রাজাগঞ্জ এলাকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং যুব ও ছাত্র সমাজের সহযোগীতায় থানা থেকে ৩০ কিলোমিটার দুরবর্তী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জামাল ও সুরুজ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং যারা পালিয়ে গেছে তাদের গ্রেফতার জন্য অভিযান চলছে। তিনি আরো বলেন প্রতিটি ইউনিয়নে ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চলছে এবং চলবে।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা প্রমাণ করে যে, এই...
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অফিসের সম্মেলনকক্ষে আয়োজিত...
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের ‘সেরা যুব সংগঠক ও উদ্যোক্তা’ পদক ও সার্টিফিকেট পেয়েছেন সরকারি পদকপ্রাপ্ত সংগঠক, সমাজসেবী ও ‘নিরাপদ সড়ক বাস্তবায়ন চাই’-এর...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশ গঠনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব...