গোয়াইনঘাটে ডিসির পরিদর্শন, দরিদ্র...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পটে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাতিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ওই পর্যটকের নাম মাইনুল ইসলাম রিফাত (২১)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়েশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে এবং নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী।
নিহতের সঙ্গে থাকা বন্ধু আরিয়ান মুন্সী জানান, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টার দিকে পর্যটন কেন্দ্রে পৌঁছে তারা সবাই মিলে গোসল করতে পানিতে নামেন। কিছুক্ষণ পর তাদের সাথে থেকে রিফাত নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে নদীর পাশ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি বলেন, ‘সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। লাশটি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। রিফাতের স্বজনরা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এসএ/সিলেট
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...
সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭১ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। দেশে বর্তমানে উন্নতমানের চিকিৎসাসেবা পাওয়া...
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ...
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...